উত্তরদাতা: শায়খ ফারাজ রব্বানী
প্রকাশ: SeekersGuidance (islamqa.org-এ সংরক্ষিত)
মূল লেখা (ইংরেজি): https://islamqa.org/hanafi/seekersguidance-hanafi/85825/sending-kids-out-on-halloween/
বাংলা অনুবাদ: আল-কুরআন একাডেমি
প্রশ্ন
আমি কানাডায় থাকি। এখানে হ্যালোইনের দিন সব বাচ্চা ট্রিট নিতে বের হয়। আমরা যদি বাচ্চাদের ভীতিকর পোশাক বা মুখোশ না পরিয়ে শুধু একটা ঝলমলে টুপি পরিয়ে পাঠাই, তাহলে কি চলবে? অন্য সব বাচ্চা ট্রিট পাচ্ছে দেখে আমরা বাধা দিলে আমাদের বাচ্চারা হয়তো মন খারাপ করবে, কারণ আমরা এমন পরিবেশেই থাকি। আর আমরা নিজেরা কি (হালাল) ট্রিট দিতে পারি? মুসলিম হিসেবে আমরা এসব রীতিতে বিশ্বাস করি না, শুধু এমন একটা দিন হিসেবে দেখি যেদিন বাচ্চারা ট্রিট নেয় আর দেয়।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
এই উৎসবের উৎপত্তি পৌত্তলিক রীতি থেকে হওয়ায় উত্তর আমেরিকার অনেক আলেম বলেন, এতে অংশ নেওয়া জায়েয নয়। বরং এর বদলে নিজের বাচ্চাদের ট্রিট দিন, অথবা তাদের বিশেষ কোথাও বেড়াতে নিয়ে যান।
তবে এ বিষয়ের হুকুম সম্পর্কে নির্ভরযোগ্য স্থানীয় আলেমদের সাথেও পরামর্শ করে নিতে পারেন।
আর সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।
ফারাজ রব্বানী
