আলিফ-বা থেকে শুরু করে শুদ্ধ মাখরাজ ও তাজবীদসহ কুরআন পড়ার মজবুত ভিত্তি। অভিজ্ঞ উস্তাদ/উস্তাযার কাছে ওয়ান-টু-ওয়ান লাইভ ক্লাসে, আপনার দেশের সময়ে।
শুরুতে হরফের উচ্চারণ আর তাজবীদের নিয়ম ঠিকমতো না শিখলে পরে ভুলগুলো অভ্যাস হয়ে যায়। তাই নূরানী কায়দায় প্রতিটি হরফ, হরকত আর নিয়ম ধাপে ধাপে, ধৈর্য নিয়ে শেখানো হয়, যাতে শিক্ষার্থী নিজে নিজে শুদ্ধভাবে কুরআন পড়তে পারে।
প্রতিটি আরবি হরফ সঠিক জায়গা থেকে উচ্চারণ করা। শিক্ষক শুনে শুনে সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেন।
মদ, গুন্নাহ, ক্বলক্বলা, ওয়াকফ: কায়দা পড়ার সাথে সাথেই হাতে-কলমে অনুশীলন।
শুধু পড়া না, অজু, নামাজ, দুআ আর ইসলামী আদব-আখলাকও একসাথে শেখা।
প্রতিটি ধাপের সময় একটা আনুমানিক হিসাব। শিক্ষার্থীর মেধা ও মনোযোগ অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
হরফ চেনা থেকে শুরু করে তাজবীদসহ পুরো কায়দা।
কুরআনের ৩০ নম্বর পারা, শুদ্ধ উচ্চারণ ও নিয়ম মেনে।
ধারাবাহিকভাবে পুরো কুরআন নাযেরা পড়া।
পড়া সাবলীল ও পাকা করার জন্য আরও দুইবার খতম।
কায়দার পাঠ ধাপে ধাপে এগোয়, প্রতিটি পাঠ পাকা হলে তবেই পরের পাঠ।
পরিপূর্ণরূপে অজু ও নামাজ শিক্ষা, নামাজের সূরা, দুআ ও দরূদ মুখস্থসহ।
কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত নিয়ে বয়স উপযোগী আলোচনা ও মুখস্থ।
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ২০টি দুআ ও দরূদ মুখস্থ করানো হয়।
ইসলামী আদব-কায়দা ও শিষ্টাচার, যা শিশুর চরিত্র গঠনে সাহায্য করে।
প্রাইভেট টিউটরের মতো একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। ছেলেদের জন্য উস্তাদ, মেয়েদের জন্য উস্তাযা।
প্রতিটি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা। ক্লাসের দিন ও সময় শিক্ষক আর শিক্ষার্থীর সুবিধা মিলিয়ে একাডেমি ঠিক করে দেয়।
আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে আমাদের অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকগণ দেশ-বিদেশের শিশু ও বড়দের যত্ন নিয়ে কুরআন শেখাচ্ছেন। ধৈর্য, স্নেহ আর শুদ্ধতা, এই তিনটিই আমাদের শিক্ষকদের পরিচয়, ইনশাআল্লাহ।
আমেরিকা, কানাডা, ইউরোপ বা যেকোনো দেশ, আপনার লোকাল টাইম মিলিয়ে ক্লাসের সময় রাখা হয়।
প্রতি ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয় এবং পরের ক্লাসে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে পড়া আদায় করে নেন।
শিক্ষার্থীর নাম, বয়স আর আপনার দেশ জানান। সাথে সাথে উত্তর পাবেন, ইনশাআল্লাহ।
সুবিধামতো সময়ে শিক্ষকের সাথে দুইটি ক্লাস করে দেখুন, কোনো খরচ নেই।
কোনো ভর্তি ফি নেই। শুধু মাসিক ফি দিয়ে নিয়মিত ক্লাস শুরু।
যে বয়সে শিশু শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে, তখনই শুরু করা যায়। সাধারণত সাড়ে চার থেকে পাঁচ বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের ভর্তি নিই। বড়রাও, যারা আগে শেখার সুযোগ পাননি, এই কোর্স করতে পারেন। ট্রায়াল ক্লাসে শিক্ষক শিক্ষার্থীর অবস্থা দেখে পরামর্শ দেবেন।
একটি ফোন, ট্যাব বা ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ হলেই যথেষ্ট। ভর্তির সাথে সাথে সিলেবাসের বইগুলোর PDF আপনাকে দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। শিক্ষক স্ক্রিন শেয়ার করে বই দেখিয়ে পড়াবেন। চাইলে ছোট কায়দা আর দোয়ার বইটি বাসায় প্রিন্ট করে নিতে পারেন, তাহলে বাচ্চার সামনে বইও থাকবে আর স্ক্রিনেও বই শেয়ার করা থাকবে।
জি, মেয়েদের জন্য উস্তাযা এবং ছেলেদের জন্য উস্তাদ ক্লাস নেন।
জি, আপনার দেশের লোকাল টাইম অনুযায়ী ক্লাসের সময় ঠিক করা হয়। WhatsApp-এ আপনার সুবিধাজনক সময় জানালেই হবে।
কোনো ভর্তি ফি নেই। মাসিক ফি জানতে Pricing Plans পেইজ দেখুন বা WhatsApp-এ জিজ্ঞেস করুন।
কায়দা শেষে আমপারা, তারপর ধারাবাহিকভাবে পুরো কুরআন নাযেরা পড়া চলবে। পরে চাইলে হিফজ কোর্সেও যাওয়া যাবে, ইনশাআল্লাহ।
প্রথমে ২টি ফ্রি ট্রায়াল ক্লাস করে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।



