Free Trial
📕 কোর্স ৩ · স্কুল-কলেজের পাশাপাশি ✨ ২০২১ সাল থেকে · Since 2021

হিফজুল কুরআন কোর্সHifz: Memorize the Quran Online

স্কুল, কলেজ বা ভার্সিটির পড়ার পাশাপাশি কুরআন মুখস্থ করার সুযোগ: আমপারা, আমলের সূরা বা পুরো ৩০ পারা। তাজবীদসহ, অভিজ্ঞ হাফেজ উস্তাদ/উস্তাযার কাছে ওয়ান-টু-ওয়ান।

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ
  • 🎓 কাদের জন্য: জেনারেল লাইনের শিক্ষার্থী, শিশু ও বড়
  • 🧩 তিনটি ক্যাটাগরি: আমপারা · আমলের সূরা · পুরো কুরআন
  • 📖 শর্ত: কুরআন দেখে শুদ্ধভাবে পড়তে পারা
  • 🔁 পদ্ধতি: নতুন সবক, সাবকি ও পুরোনো পড়ার দোহরানো
👤ওয়ান-টু-ওয়ানপ্রতি শিক্ষার্থীর আলাদা শিক্ষক
🧕মেয়েদের জন্য উস্তাযাছেলেদের জন্য উস্তাদ
🗓️সপ্তাহে ৩ দিনপ্রতি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা
💻Zoom বা Google Meetফোন, ট্যাব বা ল্যাপটপে
🌍আপনার সময়েযেকোনো দেশ থেকে
🎁ভর্তি ফি নেইআগে ২টি ফ্রি ট্রায়াল ক্লাস
তিনটি ক্যাটাগরি

যতটুকু চান, ততটুকু মুখস্থ

সবার সময় ও লক্ষ্য এক নয়। তাই কোর্সটি তিন ভাগে সাজানো। নিজের সুবিধামতো একটা দিয়ে শুরু করুন, পরে চাইলে পরের ধাপে যান।

🌱

১ম ক্যাটাগরি: আমপারা

কুরআনের ৩০ নম্বর পারা মুখস্থ। নামাজে পড়ার জন্য ছোট সূরাগুলোর মজবুত ভাণ্ডার।

🌿

২য় ক্যাটাগরি: আমলের সূরা

আমপারাসহ সূরা ইয়াসীন, নাবা, ওয়াকিয়াহ, মুলক, আর-রাহমান, কাহফ, আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ তিন আয়াত ও পছন্দের আয়াত।

🌳

৩য় ক্যাটাগরি: পুরো কুরআন

পূর্ণ ত্রিশ পারা হিফজ, ধাপে ধাপে, নিয়মিত দোহরানোর মাধ্যমে।

প্রতিদিনের পদ্ধতি

যেভাবে মুখস্থ পাকা হয়

হিফজে নতুন পড়ার চেয়ে পুরোনো পড়া ধরে রাখা বেশি জরুরি। তাই প্রতিটি ক্লাসে তিনটি অংশ থাকে।

১
সবক

নতুন পড়া

শিক্ষক তাজবীদসহ শুনে নতুন অংশ মুখস্থ শোনা নেন।

২
সাবকি

সাম্প্রতিক পড়া

গত কয়েকদিনের মুখস্থ অংশ আবার শোনা।

৩
মানযিল

পুরোনো পড়া

আগে মুখস্থ করা পারাগুলো নিয়মিত দোহরানো।

৪
হোমওয়ার্ক

বাসায় অনুশীলন

পরের ক্লাসের সবক বাসায় প্রস্তুত করে আসা।

✅ আমাদের নীতি: দ্রুততার চেয়ে মজবুত মুখস্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী সবকের পরিমাণ ঠিক করা হয়, ইনশাআল্লাহ।
আমলের সূরা

২য় ক্যাটাগরিতে যে সূরাগুলো

দৈনন্দিন আমলে বেশি পড়া হয় এমন সূরা ও আয়াত।

يٰسٓসূরা ইয়াসীন
النَّبَأসূরা নাবা
الْوَاقِعَةসূরা ওয়াকিয়াহ
الْمُلْكসূরা মুলক
الرَّحْمٰنসূরা আর-রাহমান
الْكَهْفসূরা কাহফ
آيَةُ الْكُرْسِيّআয়াতুল কুরসী
آمَنَ الرَّسُوْلُসূরা বাকারার শেষ তিন আয়াত
প্রতিটি ক্লাসের সাথে

কুরআনের পাশাপাশি দ্বীনের জরুরি শিক্ষা

🕌

অজু ও নামাজ

পরিপূর্ণরূপে অজু ও নামাজ শিক্ষা, নামাজের সূরা, দুআ ও দরূদ মুখস্থসহ।

⭐

ইসলামের ৫ স্তম্ভ

কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত নিয়ে বয়স উপযোগী আলোচনা ও মুখস্থ।

🤲

২০টি দুআ-দরূদ

দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ২০টি দুআ ও দরূদ মুখস্থ করানো হয়।

🌸

আদব-আখলাক

ইসলামী আদব-কায়দা ও শিষ্টাচার, যা শিশুর চরিত্র গঠনে সাহায্য করে।

ক্লাস যেভাবে চলে

ক্লাসের নিয়ম

👤 ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস

প্রাইভেট টিউটরের মতো একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। ছেলেদের জন্য উস্তাদ, মেয়েদের জন্য উস্তাযা।

🗓️ সপ্তাহে ৩ দিন, Zoom অথবা Google Meet-এ

প্রতিটি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা। ক্লাসের দিন ও সময় শিক্ষক আর শিক্ষার্থীর সুবিধা মিলিয়ে একাডেমি ঠিক করে দেয়।

👨‍🏫 অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকমণ্ডলী

আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে আমাদের অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকগণ দেশ-বিদেশের শিশু ও বড়দের যত্ন নিয়ে কুরআন শেখাচ্ছেন। ধৈর্য, স্নেহ আর শুদ্ধতা, এই তিনটিই আমাদের শিক্ষকদের পরিচয়, ইনশাআল্লাহ।

🌍 আপনার দেশের সময় অনুযায়ী

আমেরিকা, কানাডা, ইউরোপ বা যেকোনো দেশ, আপনার লোকাল টাইম মিলিয়ে ক্লাসের সময় রাখা হয়।

📝 হোমওয়ার্ক ও পড়া আদায়

প্রতি ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয় এবং পরের ক্লাসে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে পড়া আদায় করে নেন।

শুরু করবেন যেভাবে

মাত্র তিন ধাপে শুরু

WhatsApp-এ মেসেজ দিন

শিক্ষার্থীর নাম, বয়স আর আপনার দেশ জানান। সাথে সাথে উত্তর পাবেন, ইনশাআল্লাহ।

২টি ফ্রি ট্রায়াল ক্লাস

সুবিধামতো সময়ে শিক্ষকের সাথে দুইটি ক্লাস করে দেখুন, কোনো খরচ নেই।

ভালো লাগলে ভর্তি

কোনো ভর্তি ফি নেই। শুধু মাসিক ফি দিয়ে নিয়মিত ক্লাস শুরু।

সাধারণ প্রশ্ন

অভিভাবকরা যা জানতে চান

হিফজ শুরু করতে কী জানা লাগবে?

কুরআন দেখে শুদ্ধভাবে পড়তে পারা দরকার। না পারলে আগে নূরানী কায়দা বা নাযেরা কোর্স করা ভালো। ট্রায়াল ক্লাসে শিক্ষক বলে দেবেন।

স্কুলের পড়ার সাথে কি সম্ভব?

জি, কোর্সটি মূলত জেনারেল লাইনের শিক্ষার্থীদের জন্যই সাজানো। সপ্তাহে ৩ দিন ক্লাস, আর বাসায় প্রতিদিন অল্প সময় দোহরানো।

পুরো কুরআন হিফজে কত সময় লাগে?

এটা শিক্ষার্থীর বয়স, মেধা আর প্রতিদিনের অনুশীলনের ওপর নির্ভর করে। ট্রায়াল ক্লাসের পর শিক্ষক একটা বাস্তবসম্মত ধারণা দেবেন।

ক্লাস করতে কী কী লাগবে? বই পাব কোথায়?

একটি ফোন, ট্যাব বা ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ হলেই যথেষ্ট। ভর্তির সাথে সাথে সিলেবাসের বইগুলোর PDF আপনাকে দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। শিক্ষক স্ক্রিন শেয়ার করে বই দেখিয়ে পড়াবেন। চাইলে বইটি বাসায় প্রিন্ট করে নিতে পারেন, তাহলে সামনে বইও থাকবে আর স্ক্রিনেও শেয়ার করা থাকবে।

মেয়েদের জন্য কি মহিলা শিক্ষিকা আছেন?

জি, মেয়েদের জন্য উস্তাযা এবং ছেলেদের জন্য উস্তাদ ক্লাস নেন।

আমরা বিদেশে থাকি, সময় মিলবে কি?

জি, আপনার দেশের লোকাল টাইম অনুযায়ী ক্লাসের সময় ঠিক করা হয়। WhatsApp-এ আপনার সুবিধাজনক সময় জানালেই হবে।

ফি কত? ভর্তি ফি আছে?

কোনো ভর্তি ফি নেই। মাসিক ফি জানতে Pricing Plans পেইজ দেখুন বা WhatsApp-এ জিজ্ঞেস করুন।

কুরআনকে বুকে ধারণ করার যাত্রা আজই শুরু হোক

প্রথমে ২টি ফ্রি ট্রায়াল ক্লাস করে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।

Enroll Now and Discover the Beauty of Quranic Learning!

আল-কুরআন একাডেমিতে অনলাইন কুরআন ক্লাস

join now

and start learning!