যারা আরবি হরফ পড়তে পারেন, তাদের জন্য: তাজবীদসহ শুদ্ধ, সাবলীল ও সুন্দর তিলাওয়াতে পুরো কুরআন খতম। অভিজ্ঞ উস্তাদ/উস্তাযার কাছে ওয়ান-টু-ওয়ান লাইভ ক্লাসে।
অনেকেই কুরআন পড়তে পারেন, কিন্তু মাখরাজ, মদ, গুন্নাহ বা ওয়াকফে ছোট ছোট ভুল থেকে যায়, যা নিজে নিজে ধরা যায় না। নাযেরা কোর্সে শিক্ষক প্রতিটি আয়াত শুনে সঙ্গে সঙ্গে ভুল শুধরে দেন, যাতে তিলাওয়াত শুদ্ধ আর সাবলীল হয়।
প্রতিটি পাঠ শিক্ষার্থী পড়ে শোনায়, শিক্ষক উচ্চারণ ও নিয়মের ভুল সঙ্গে সঙ্গে ঠিক করে দেন।
কায়দায় শেখা নিয়মগুলো এবার কুরআনের আয়াতে প্রয়োগ, যাতে নিয়ম মুখস্থ না থেকে অভ্যাসে পরিণত হয়।
একবার নয়, তিনবার খতমের মাধ্যমে পড়া সাবলীল ও স্থায়ী হয়।
প্রতিটি ধাপের সময় একটা আনুমানিক হিসাব। শিক্ষার্থীর মেধা ও মনোযোগ অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
ট্রায়াল ক্লাসে শিক্ষক দেখে নেন কোথা থেকে শুরু করা ভালো।
৩০ নম্বর পারা তাজবীদসহ, ছোট সূরাগুলো শুদ্ধ করে।
ধারাবাহিকভাবে পুরো কুরআন নাযেরা পড়া।
তিলাওয়াত সাবলীল ও পাকা করার জন্য আরও দুইবার খতম।
প্রতিটি ক্লাসে পড়ার সাথে সাথে এই বিষয়গুলো অনুশীলন করানো হয়।
পরিপূর্ণরূপে অজু ও নামাজ শিক্ষা, নামাজের সূরা, দুআ ও দরূদ মুখস্থসহ।
কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত নিয়ে বয়স উপযোগী আলোচনা ও মুখস্থ।
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ২০টি দুআ ও দরূদ মুখস্থ করানো হয়।
ইসলামী আদব-কায়দা ও শিষ্টাচার, যা শিশুর চরিত্র গঠনে সাহায্য করে।
প্রাইভেট টিউটরের মতো একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। ছেলেদের জন্য উস্তাদ, মেয়েদের জন্য উস্তাযা।
প্রতিটি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা। ক্লাসের দিন ও সময় শিক্ষক আর শিক্ষার্থীর সুবিধা মিলিয়ে একাডেমি ঠিক করে দেয়।
আলহামদুলিল্লাহ, ২০২১ সাল থেকে আমাদের অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকগণ দেশ-বিদেশের শিশু ও বড়দের যত্ন নিয়ে কুরআন শেখাচ্ছেন। ধৈর্য, স্নেহ আর শুদ্ধতা, এই তিনটিই আমাদের শিক্ষকদের পরিচয়, ইনশাআল্লাহ।
আমেরিকা, কানাডা, ইউরোপ বা যেকোনো দেশ, আপনার লোকাল টাইম মিলিয়ে ক্লাসের সময় রাখা হয়।
প্রতি ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয় এবং পরের ক্লাসে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে পড়া আদায় করে নেন।
শিক্ষার্থীর নাম, বয়স আর আপনার দেশ জানান। সাথে সাথে উত্তর পাবেন, ইনশাআল্লাহ।
সুবিধামতো সময়ে শিক্ষকের সাথে দুইটি ক্লাস করে দেখুন, কোনো খরচ নেই।
কোনো ভর্তি ফি নেই। শুধু মাসিক ফি দিয়ে নিয়মিত ক্লাস শুরু।
যারা নূরানী কায়দা শেষ করেছেন বা আরবি হরফ দেখে পড়তে পারেন, শিশু বা বড় যে কেউ। একেবারে নতুনরা আগে নূরানী কায়দা কোর্স দিয়ে শুরু করবেন।
ট্রায়াল ক্লাসে শিক্ষক পড়া শুনে ঠিক করবেন: দরকার হলে কায়দার কিছু পাঠ ঝালিয়ে নিয়ে, নয়তো সরাসরি আমপারা থেকে।
একটি ফোন, ট্যাব বা ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ হলেই যথেষ্ট। ভর্তির সাথে সাথে সিলেবাসের বইগুলোর PDF আপনাকে দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। শিক্ষক স্ক্রিন শেয়ার করে বই দেখিয়ে পড়াবেন। চাইলে বইটি বাসায় প্রিন্ট করে নিতে পারেন, তাহলে সামনে বইও থাকবে আর স্ক্রিনেও শেয়ার করা থাকবে।
জি, মেয়েদের জন্য উস্তাযা এবং ছেলেদের জন্য উস্তাদ ক্লাস নেন।
জি, আপনার দেশের লোকাল টাইম অনুযায়ী ক্লাসের সময় ঠিক করা হয়। WhatsApp-এ আপনার সুবিধাজনক সময় জানালেই হবে।
কোনো ভর্তি ফি নেই। মাসিক ফি জানতে Pricing Plans পেইজ দেখুন বা WhatsApp-এ জিজ্ঞেস করুন।
চাইলে হিফজ কোর্সে আমপারা, প্রয়োজনীয় সূরা বা পুরো কুরআন মুখস্থ শুরু করা যায়, ইনশাআল্লাহ।
প্রথমে ২টি ফ্রি ট্রায়াল ক্লাস করে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।






